Our Collections Below ✨🧵
⭐⭐⭐⭐⭐
আমাদের গ্রাহকদের মতামত
এখন পর্যন্ত ৫,০০০+ জনেরও বেশি গ্রাহক অর্ডার করেছেন।
এক নজরে দেখলেই পার্থক্য বোঝা যায় 👇
❌বাজারের সাধারণ লুঙ্গি
✔️ আমাদের তাঁতি লুঙ্গি
আমাদের পথচলা ✨
আমি সিরাজগঞ্জের ছেলে। চাকরির পাশাপাশি আমার মামার ও বন্ধুর নিজস্ব তাঁতের কারখানা থেকে অরিজিনাল তাঁতেরপণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই যাত্রা। আমাদের উদ্দেশ্য হলো সিরাজগঞ্জ ও কুষ্টিয়া কুমারখালীর ১০০% অরিজিনাল কটন পণ্য সঠিকমান ও বিশ্বাসের সাথে আপনাদের হাতে পৌঁছে দেওয়া। 💚
সিরাজগঞ্জের তাঁতশিল্প
সিরাজগঞ্জের তাঁতশিল্প শুধু একটি পেশা নয়, এটি বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গর্বিত পরিচয়। যমুনা নদীর তীরঘেঁষা এই অঞ্চলে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁতিরা নিজেদের হাতের নিপুণতায় তৈরি করে আসছেন উন্নত মানের লুঙ্গি, শাড়ি ও কাপড়।
সিরাজগঞ্জের তাঁতি লুঙ্গির বিশেষত্ব হলো এর ঘন বুনন, দীর্ঘস্থায়িত্ব, আরামদায়ক কাপড় এবং ঐতিহ্যবাহী নকশা। দক্ষ তাঁতির হাতের কাজ হওয়ায় প্রতিটি লুঙ্গিতে থাকে আলাদা যত্ন ও মানের ছাপ।
আজ আধুনিক মেশিনের যুগেও সিরাজগঞ্জের তাঁতশিল্প তার নিজস্ব ঐতিহ্য ধরে রেখেছে। কারণ হাতে বোনা কাপড়ের আরাম, গুণগত মান ও আবেগ কখনো মেশিনে তৈরি কাপড় দিয়ে পুরোপুরি পাওয়া যায় না।
তাঁতশিল্প বাঁচিয়ে রাখা মানে শুধু একটি পণ্য কেনা নয়, বরং বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং হাজারো তাঁতি পরিবারের স্বপ্নকে বাঁচিয়ে রাখা।
কুষ্টিয়া কুমারখালীর তাঁতশিল্প
কুষ্টিয়ার কুমারখালী বহু বছর ধরেই বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।
নদীবেষ্টিত এই অঞ্চলে প্রাচীনকাল থেকেই তাঁতিরা হাতে বুনে তৈরি করতেন উন্নত মানের শাড়ি, লুঙ্গি ও কাপড়।
একসময় কুমারখালীর প্রায় প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে তাঁতশিল্পের সাথে জড়িত ছিল।
দক্ষ কারিগরের নিখুঁত বুনন, সূক্ষ্ম নকশা ও টেকসই কাপড়ের জন্য কুমারখালীর তাঁতের পণ্য সারা দেশে জনপ্রিয়তা পায়।
আজও এই শিল্প শুধু জীবিকার মাধ্যম নয়, বরং কুমারখালীর সংস্কৃতি, ঐতিহ্য ও গর্বের প্রতীক হয়ে আছে।
📏 সাইজ গাইড
দৈর্ঘ্য সাড়ে ৫ হাত-২৫১ সেমি, প্রস্থ ২ হাত ৪ ইঞ্চি -১০৬ সেমি
✔ কোমর ২৮ থেকে ৪৪ ইঞ্চি পর্যন্ত সবার জন্য আরামদায়ক
✔ আমরা সম্পূর্ণ সাড়ে ৫ হাত লুঙ্গিই দিই — অনেকেই “৬ হাত” বলে কম মাপে দেয়, আমরা সেই ধান্দাবাজি করি না
🎁 উপহার হিসেবে কিনলেও চিন্তা নেই — এক সাইজেই প্রায় সবার জন্য পারফেক্ট
Shipping & Returns
Standard Delivery
2-3 business days
Free Shipping
On orders over BDT 5,000
Easy Returns
03-day return policy
Order Tracking
Please Contact with Us